বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রধানমন্ত্রীর হাত থেকে নজরুল পুরস্কার গ্রহণ করলেন ড. আলী হোসেন চৌধুরী
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১:৩৮ এএম আপডেট: ২৪.০৫.২০২৬ ১:৫৫ এএম |



 প্রধানমন্ত্রীর হাত থেকে নজরুল পুরস্কার  গ্রহণ করলেন ড. আলী হোসেন চৌধুরীনিজস্ব প্রতিবেদক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট ঘোষিত ‘নজরুল পুরস্কার-২০২৫’ গ্রহণ করেছেন কুমিল্লার বিশিষ্ট সাহিত্যিক ও নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী।
শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে দেশের সাহিত্য, সংস্কৃতি ও সংগীত অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নজরুল ইন্সটিটিউট কেন্দ্র থেকে ড. আলী হোসেন চৌধুরীর পুরস্কারপ্রাপ্তির তথ্য জানানো হয়। একই সঙ্গে নজরুল সংগীতে বিশেষ অবদানের জন্য শিল্পী মইদুল ইসলামকেও ‘নজরুল পুরস্কার-২০২৫’-এ ভূষিত করা হয়।
কুমিল্লার শিক্ষা ও সাহিত্য অঙ্গনের পরিচিত মুখ ড. আলী হোসেন চৌধুরী দীর্ঘদিন ধরে নজরুল সাহিত্য ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে জাতীয় কবির কুমিল্লা-জীবন, সাহিত্যচর্চা, বিপ্লবী চেতনা, প্রেম ও মানবিক দর্শন নিয়ে তাঁর গবেষণা মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
তিনি বর্তমানে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. আলী হোসেন চৌধুরীর এ অর্জনে কুমিল্লার সাহিত্য, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্টজনরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার রাতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২