শনিবার ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায়পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১:১৯ এএম আপডেট: ১৬.০৫.২০২৬ ১:৩৫ এএম |


 ব্রাহ্মণপাড়ায়পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তারইসমাইল নয়ন।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক পৃথক বিশেষ অভিযানে চারজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) ডিএমএ মজিদ ওয়ারেন্ট তামিল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. ইব্রাহীম প্রকাশ ইবু (২৩) কে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার নগরপাড় (মুঞ্জু মেম্বার বাড়ি) এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
এদিকে একই দিনে এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্য অভিযান চালিয়ে সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি রবি কে গ্রেপ্তার করেন। তিনি কান্দুঘর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।
অপরদিকে এসআই (নিঃ) মো. মাহতাব হোসাইন ওয়ারেন্ট তামিল অভিযানে নারায়ণপুর দক্ষিণপাড়া (মন্ত্রী বাড়ি) এলাকার মৃত ফয়েজ আহাম্মদের ছেলে মো. আপন (৩০) কে গ্রেপ্তার করেন।
এছাড়া এএসআই (নিঃ) লিংকন কুমার নাথ পৃথক অভিযানে মল্লিকাদীঘি পশ্চিমপাড়া (আন্দু মেম্বার বাড়ি) এলাকার খোরশেদ আলমের ছেলে মো. সোলায়মানকে গ্রেপ্তার করেন।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে শুক্রবার আদালতে পাঠানো হচ্ছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কুমিল্লা
আগামী বাজেটে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ফারিহার স্বামী হৃদয়ের রিমান্ড আবেদন
দাউদকান্দির ৫৮৭ পরিবারপাচ্ছে ফ্যামিলি কার্ড
মহাসড়কের চৌদ্দগ্রামে গাড়ি চাপায় নিহত ২
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা
স্ত্রীর ঘুমের ব্যাঘাত নিয়ে বাকবিতণ্ডা, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
আধুনিক কুমিল্লা গড়তে কুসিকের হটলাইন নম্বর চালু ০১৩২৯-৬৬৩৩৬৬
কুমিল্লায় আলুর ‘সাথী ফসল’ মিষ্টি কুমড়া লাভবান কৃষক
কুবির নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম এম শরীফুল করীম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২