বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
হত্যা মামলায় মুক্তি পেলেন কুমিল্লার সাবেক এএসপি ইমন
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৩৯ এএম আপডেট: ১২.০৫.২০২৬ ১:১৪ এএম |



 হত্যা মামলায়  মুক্তি পেলেন  কুমিল্লার সাবেক  এএসপি ইমননিজস্ব প্রতিবেদক: কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন কুমিল্লার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন। সোমবার (১১ মে) বিকেল পৌনে ৬টায় তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের জামিন আদেশ ও সংশ্লিষ্ট সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, তানভীর সালেহীন ইমন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আয়লা গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে।
২০২৪ সালের আগস্ট মাসে রাজধানীর নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হন ইমন। পরে ১২ ফেব্রুয়ারি তাকে কারাগারে এবং পরবর্তীতে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে আনা হয়।
গত ১০ মে ঢাকা মহানগর আদালত তার জামিন মঞ্জুর করেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২