বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
পরিত্যক্ত ঘরের সেই রক্ত প্রমাণ দিয়েছে
চান্দিনার রাসেল মুন্সিকে খুন করে মরদেহ গুম করা হয়েছে
৫ মাসেও মিলেনি মরদেহের সন্ধান
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:২৫ এএম |

 চান্দিনার রাসেল মুন্সিকে খুন করে  মরদেহ গুম করা হয়েছে
কুমিল্লার চান্দিনায় নিখোঁজ রাসেল মুন্সিকে খুন করে মরদেহ গুম করা হয়েছে। জেলার বুড়িচং উপজেলার কাকিয়াচর গ্রামের একটি পরিত্যক্ত ঘরে পড়ে থাকা রক্তের ডিএনএ পরীক্ষায় ওই রক্তের সাথে রাসেল মুন্সির মা-বাবার রক্ত ম্যাচ করেছে। আর ওই রক্তের সূত্র ধরে পুলিশ প্রাথমিক ভাবে নিশ্চিত হয় রাসেল মুন্সি নিখোঁজ নয়, তাকে হত্যার পর মরদেহ গুম করা হয়েছে। 
বুধবার (১৩ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর ডিএনএ পরীক্ষার সতত্যা নিশ্চিত করেন। এর আগে ৫ মে রাজধানীর ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি অব বাংলাদেশ পুলিশ  থেকে ডিএনএ পরীক্ষক মো. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রতিবেদনে ওই তথ্য উঠে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঘরে পাওয়া ও সিগারেটের খালি প্যাকেটে লেগে থাকা রক্ত পরীক্ষায় সুর্দঢ়ভাবে প্রমাণিত হয় যে, রাসেল মুন্সি তার পিতা মো. মনির হোসেন ও মাতা হোসনেয়ারা বেগম এর গর্ভজাত পুত্র সন্তান। 
এদিকে, রাসেল মুন্সি নিখোঁজের প্রায় পাঁচ মাসেও হত্যার রহস্য উদঘাটন বা প্রকৃত হত্যাকারী চিহ্নিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় রাসেল মুন্সির পরিবার সহ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। 
রাসেল মুন্সি (২৭) কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মহারং মুন্সি বাড়ির মনিরুল ইসলাম মুন্সির ছেলে।
জানা যায়- গত বছরের ৩০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পায় পরিবারের সদস্যরা। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে রাসেল এর কোন সন্ধান না পেয়ে ওই বছরের ৭ ডিসেম্বর রাসেল মুন্সির ছোট ভাই মাসুদ রানা চান্দিনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে ওই বিষয়ে চান্দিনা থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। দীর্ঘ ৩ মাসেও ছেলের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
পুলিশ সূত্রে জানা যায়, ওই ঘটনায় চান্দিনা থানায় অপহরণ মামলা দায়েরের পর পাশ্ববর্তী বুড়িচং উপজেলার কাকিয়ারচর এলাকায় একটি পরিত্যাক্ত ঘর থেকে রাসেল মুন্সির ব্যবহৃত ব্যাগ, আতর এবং ঘরের মেঝে ও দেয়ালে রক্তের দাগ পায় পুলিশ। সেদিন সিআইডি’র সহযোগিতায় আলামত সংগ্রহ করে ডিএনএ টেস্ট এর জন্য ল্যাবে প্রেরণ করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বছরের ১৫ ডিসেম্বর রাসেল এর ঘনিষ্ট ৩ জনকে আটক করেছিলো পুলিশ। পরে সন্দেহভাজন আরও ১জনকে আটক করে পৃথক সময়ে রিমান্ডে নেয়া হয়। তবে রিমান্ডে আসামীদের কাছ থেকে নিখোঁজ রাসেল মুন্সি সম্পর্কে কোন সুনির্দিষ্ট তথ্য পায়নি পুলিশ। ইতোমধ্যে দুই আসামী জামিনে মুক্তি পাওয়ায় ক্ষুব্ধ রাসের মুন্সির পরিবার। 
নিহতের স্ত্রী রুমা আক্তার জানান- আমার স্বামী নিখোঁজ হওয়ার পর যখনই পরিত্যক্ত ঘরে তার ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যায় তখনই আমরা বারবারই বলে এসেছি আমার স্বামীকে খুন করে মরদেহ গুম করা হয়েছে। সিআইডি ওই ঘর থেকে রক্তের ছাপের নমুন নিয়ে ল্যাব পরীক্ষায় যখন প্রমাণিত হয় ওই রক্তও আমার স্বামীর তাতে ষ্পষ্ট প্রমাণিত হয় যে আমার স্বামীকে খুন করে মরদেহ গুম করা হয়েছে। কিন্তু এ ঘটনার পাঁচ মাসেও কেন রহস্য উদঘাটন হয়নি?
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর জানান- অপহরণ মামলার সূত্রধরে আমরা প্রাথমিক ভাবে চারজনকে আটক করেছি। একাধিবার বার তাদেরকে রিমান্ডেও এনেছি। কিন্তু তাদের কাছ থেকে কোন তথ্যই মিলেনি। ডিএনএ পরীক্ষায় আমরা নিশ্চিত হয়েছি পরিত্যক্ত ঘরে রাসেল মুন্সির ব্যবহৃত ব্যাগ, আতর এর সাথে পাওয়া রক্তের ছাপও তার। এ ঘটনায় দ্রুত রহস্য উন্মোচন হবে বলে মনে করেন ওই পুলিশ কর্মকর্তা। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২