শনিবার ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফকিরেরপুলের অবনমন, আরামবাগও শঙ্কায়
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:৩৭ এএম আপডেট: ১৬.০৫.২০২৬ ১:৩৩ এএম |





 ফকিরেরপুলের অবনমন, আরামবাগও শঙ্কায়

বসুন্ধরা কিংসের লিগ শিরোপা জয়ের দিন ফকিরেরপুল ইয়ংমেন্স ফুটবলের শীর্ষ স্তর থেকে অবনমিত হয়েছে। বেশ কয়েক রাউন্ড থেকেই রেলিগেশন জোনে ছিল তারা। আজ পিডব্লিউডির বিপক্ষে হেরে প্রিমিয়ার লিগ থেকে তাদের ছিটকে পড়া নিশ্চিত হলো।
১৭ ম্যাচে ফকিরেরপুলের পয়েন্ট ১০। পিডব্লিউডি আজ ১-০ গোলে জিতে মোট ১৬ পয়েন্ট পেয়েছে। এতে ফকিরেরপুলের আর রেলিগেশন জোন এড়ানোর কোনো সুযোগ নেই। আগামী মৌসুমে তাদের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলতে হবে। 
বাইলজ অনুযায়ী দুটি দল অবনমিত হবে। আরামবাগ আজ পুলিশের বিপক্ষে হেরে খাদের কিনারায়। ১৪ পয়েন্ট নিয়ে তারা নবম স্থানে, মানে এখনো রেলিগেশন জোনে। পিডব্লিউডি আরামবাগকে টপকে এক ধাপ উপরে। আরামবাগের রেলিগেশন এড়াতে হলে শেষ ম্যাচে জিততেই হবে। পাশাপাশি পিডব্লিউডিকে হারতে হবে। কারণ পিডব্লিউডি জিতলে পয়েন্ট দাঁড়াবে ১৯, তখন আরামবাগ জিতলেও দুই পয়েন্ট ব্যবধান থাকবে। আরামবাগ জিতলে আর পিডব্লিউডি ড্র করলে দুই দলের পয়েন্ট সমান হবে। তখন প্লে অফ ম্যাচ হবে দুই দলের মধ্যে।
রেলিগেশন-শিরোপা নির্ধারণী ম্যাচে কোনো দল যেন বাড়তি সুবিধা না পায়, এজন্য লিগের শেষ দুই রাউন্ড পাঁচ ভেন্যুতে একই সময় অনুষ্ঠিত হয়। আজ কিংস অ্যারেনায় ফর্টিজ ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। এতে ব্রাদার্সও খানিকটা রেলিগেশন শঙ্কায় রয়েছে। যদিও সেটা একেবারে ক্ষীণ। ব্রাদার্স হারলে, আরামবাগ জিতলে ও পিডব্লিউডি ড্র করলে তিন দলের সমান ১৭ পয়েন্ট থাকবে। সেই ক্ষেত্রে তিন দলের মধ্যে প্লে অফ হবে রেলিগেশন এড়ানোর জন্য। ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করা মোহামেডান আজ ০-১ গোলে হেরেছে রহমতগঞ্জের বিপক্ষে। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কুমিল্লা
আগামী বাজেটে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ফারিহার স্বামী হৃদয়ের রিমান্ড আবেদন
দাউদকান্দির ৫৮৭ পরিবারপাচ্ছে ফ্যামিলি কার্ড
মহাসড়কের চৌদ্দগ্রামে গাড়ি চাপায় নিহত ২
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা
স্ত্রীর ঘুমের ব্যাঘাত নিয়ে বাকবিতণ্ডা, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
আধুনিক কুমিল্লা গড়তে কুসিকের হটলাইন নম্বর চালু ০১৩২৯-৬৬৩৩৬৬
কুমিল্লায় আলুর ‘সাথী ফসল’ মিষ্টি কুমড়া লাভবান কৃষক
কুবির নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম এম শরীফুল করীম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২