বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরকে কেন্দ্র করে সড়কে যানজট ও জনভোগান্তি কমাতে
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:৪৯ এএম |





কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক  সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে ঘিরে সড়কে সৃষ্ট যানজট ভোগান্তি দূর করা এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার দুপুর থেকে মহাসড়কের কুমিল্লার মুদাফফরগঞ্জ ও বিজরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারে মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। ভেঙ্গে ফেলা আধাপাকা এবং টিন সিটের দোকানে ছিল ফলমূল, মুদি-মনিহারিসহ বিভিন্ন পণ্যসামগ্রীর ব্যবসাপ্রতিষ্ঠান। এদিকে ব্যবসায়ীদের দাবি, উচ্ছেদের আগে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অবহিত করা হয়নি। আকস্মিক এ অভিযানে তারা ব্যাপক ক্ষয়ক্ষতি কবলে পড়েছেন। 
লাকসাম উপজেলার সহকারী কমিশনার ও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমার নেতৃত্বে উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আদনান ইবনে হাসান। 
তিনি বলেন, মুদাফ্ফপুরগঞ্জ ও বিজয়া বাজারে সড়কের সম্পত্তি অবৈধ দখল ঠেকাতে এ উচ্ছেদ অভিযান। একই সঙ্গে আগামী ১৬ই মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে ঘিরে সড়ক যানজটমুক্ত রাখতে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২