বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:১০ এএম আপডেট: ১০.০৫.২০২৬ ১:১৭ এএম |


   বুড়িচংয়ে পুকুরের  পানিতে ডুবে  শিশুর মৃত্যু শনিবার ৯ মে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামের ফয়সাল আহাম্মাদের ২ বছরের এক শিশু পুত্র সাফুয়ান বাড়ীর পাশের পুকুরে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১ টায় ওই শিশুটি মরে পুকুরের পানিতে ভেসে উঠলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কংশনগর বাজারে একটি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় ব্যবসায়ী আলা উদ্দিন ভূইয়া জানান উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামের করিম মেম্বারের বাড়ির ফয়সাল আহাম্মাদের ২ বছরের শিশু পুত্র সাফুয়ান সকালে খেলার ছলে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন ওই শিশুটি কে না পেয়ে চার দিকে খোঁজা খুঁজি শুরু করে। বেলা সাড়ে ১১ টায় বাড়ির পাশের পুকুরে পানিতে মরে ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে কংশনগর বাজারের হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। এসময় মৃত্যুর খবর চার দিকে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে পড়ে। শনিবার বাদ মাগরিব সাফুয়ানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২