সরকারের
খাল খনন কর্মসূচির অধীনে গত ১৬ মার্চ থেকে কুমিল্লায় ১৪ কিলোমিটার খাল-খনন
সম্পন্ন হয়েছে বলে তথ্য উপস্থাপন করেছেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ
নুরুল হক। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ১৮০ দিনের কর্ম
পরিকল্পনা কর্মসূচির বাস্তবায়ন সম্পর্কে জেলার অগ্রগতি অবহিতকরন অনুষ্ঠানে
এই তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব
মাহমুদ মিঠুন।
সরকারি খাল খনন কর্মসূচিতে কুমিল্লায় ৫৬ কিলোমিটার খাল খনন করা হবে বলে জানা গেছে।
তথ্য
অফিসার মোহাম্মদ নুরুল হক জানান, কুমিল্লায় ইতোমধ্যে ১৪৫৮ জন প্রান্তিক
কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ হয়েছে, জেলায় জুন মাসের মধ্যে ৩৫ হাজার বৃক্ষ
রোপনের পরিকল্পনা রয়েছে - যার মধ্যে ৫ হাজার বৃক্ষ রোপন সম্পন্ন হয়েছে।
তথ্য
অধিদপ্তর থেকে জানানো হয়, সরকারি উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি
সম্পর্কে জেলায় ১১ টি উঠান বৈঠক, একটি নারী সমাবেশ, ২৮৫টি চলচ্চিত্র
প্রামাণ্যচিত্র টিবিসি প্রদর্শনী, ৬২ ইউনিট সড়ক প্রচার ও মাইকিং, ৩৮টি
অনলাইন প্রচার, কৃষক সমাবেশ কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের লাইভ
সম্প্রচার করা হয়েছে।
সভায় উপস্থিত সাংবাদিকরা তথ্য অধিদপ্তরের মাধ্যমে
সরকারের কাছে এলাকার দুর্ভোগ ভোগান্তির চিত্র তুলে ধরার সুযোগ সৃষ্টি
করার ও অনুরোধ জানান।
