বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
স্থানীয় সরকার নির্বাচন:
কুমিল্লা বিভাগের ৬ উপজেলা ও ১ পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৫১ এএম আপডেট: ১১.০৫.২০২৬ ১:৩৫ এএম |





কুমিল্লা বিভাগের ৬ উপজেলা ও ১  পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণাইসমাইল নয়ন।।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে প্রাথমিকভাবে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে কুমিল্লা বিভাগের ৬টি উপজেলা ও ১টি পৌরসভার প্রার্থীর নাম রয়েছে। এর মধ্যে কুমিল্লা জেলার দুই প্রার্থী হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান পদে জহিরুল ইসলাম সরকার এবং হোমনা পৌরসভার মেয়র পদে রাজু সরকার।
রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের কাছে এক হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করা হচ্ছে।”
কুমিল্লা বিভাগে মনোনীত প্রার্থীরা হলেন:
কুমিল্লা বিভাগের যে সাতটি স্থানে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তারা হলেন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মো. জহিরুল ইসলাম সরকার (উপজেলা প্রধান সমন্বয়কারী), হোমনা পৌরসভার মেয়র পদে মো. রাজুসরকার।
এছাড়াওচাঁদপুর সদর উপজেলায় মো. জসিম গাজী, মতলব উত্তর উপজেলায় ইদ্রিস আলী প্রধানীয়া, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইঞ্জিনিয়ার মো. আমিনুল হক চৌধুরী, বাঞ্ছারামপুর উপজেলায় মোহাম্মদ মাইনুদ্দিন, আশুগঞ্জ উপজেলায় আমিনুল ইসলাম (ডালিম)।
হোমনা পৌরসভার মেয়র প্রার্থী মোঃ রাজু সরকার উপজেলা নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক ও হোমনা পৌর সদরের সরদার বাড়ীর মৃত কদম আলী সরকারের ছেলে।
তিনি জানান, আমি নির্বাচিত হলে আধুনিক সুবিধার পৌর শহর হিসেবে হোমনা পৌর সভাকে গঠন করবো। পাশাপাশি মাদক, ইভটিজিং ও চাঁদামুক্ত হোমনা পৌরসভা গড়ার অঙ্গিকার করেন তিনি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২