বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান ও ব্রাদার্সের জয়
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১২:১৫ এএম আপডেট: ১০.০৫.২০২৬ ১:১৫ এএম |

 বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান ও ব্রাদার্সের জয়বাংলাদেশ ফুটবল লিগে আজ ছিল দুই ম্যাচ। লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে। মোহামেডান ২-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে আর ব্রাদার্স ইউনিয়ন ৩-১ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে পরাজিত করেছে।
মোহামেডান ও আরামবাগের ম্যাচটি প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধে মোহামেডান দুই গোল পায়। ৫২ মিনিটে সৌরভ দেওয়ান ও ৭৬ মিনিটে রহিম উদ্দিন গোল করেন। ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২০ আর আরামবাগ ক্রীড়া সংঘের ১৪।
শনিবার মুন্সিগঞ্জে অনুষ্ঠিত অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৩-১ গোলে রহমতগঞ্জকে পরাজিত করেছেন। ম্যাচের ৩৫ ও ৭১ মিনিটে ব্রাদার্সের হয়ে জোড়া গোল করেছেন শায়ক। ৫২ মিনিটে অন্য গোলটি করেছেন আলমগীর কাজী। যদিও ম্যাচের ১০ মিনিটে রহমতগঞ্জ জায়েদ আহমেদের গোলে এগিয়ে ছিল।
১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ব্রাদার্স সাতে আর ১৯ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ ছয় নম্বরে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২