বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:১২ এএম আপডেট: ১৪.০৫.২০২৬ ১:৫৮ এএম |


  প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুল
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর কুমিল্লা ভেন্যুর ফাইনাল খেলায় দুর্দান্ত জয় পেয়েছে কুমিল্লা হাই স্কুল। বুধবার কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫০ ওভারের ফাইনালে ইবনে তাইমিয়া স্কুলকে ১৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইবনে তাইমিয়া স্কুল। ব্যাট করতে নেমে কুমিল্লা হাই স্কুল ৪১.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবরার জাসিন ৮২ বলে ৬৮ রানের চমৎকার ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা। এছাড়া বৃহৎ দেবনাথ ৪৮ বলে ৪০ এবং মোহাম্মদ ৫৭ বলে ৩৬ রান করেন।

ইবনে তাইমিয়া স্কুলের হয়ে লুৎফুর রহমান জয় ৯.৪ ওভারে ৪২ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। এছাড়া মো. সমীর ১০ ওভারে ৫৬ রান দিয়ে নেন ২টি উইকেট।

২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইবনে তাইমিয়া স্কুল। দলটি মাত্র ২৩.১ ওভারে ৪২ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৬ রান করেন মো. সমীর।
 প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুল
কুমিল্লা হাই স্কুলের বোলারদের মধ্যে মোয়াজ্জেম হোসেন ৬ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। ইমাজ উদ্দিন ৯ ওভারে ৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া আবরার জাসিন ১টি উইকেট লাভ করেন।

ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য কুমিল্লা হাই স্কুলের আবরার জাসিন ম্যাচসেরা নির্বাচিত হন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজীব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক কুমিল্লার ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড তারিকুল হাসান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এড-হক কমিটির সদস্য বদরুল হুদা জেনু এবং বাংলাদেশ আম্পিয়ার্স অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশনের কোচ এনামুল হক মনি। এ সময় জেলা ক্রীড়া সংস্থার ক্লাব সদস্যবৃন্দ ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২