বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
৫০ ওভারের ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ অলআউট ২৮ রানে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:১৬ এএম আপডেট: ১৪.০৫.২০২৬ ১:৫৮ এএম |




 ৫০ ওভারের ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ অলআউট ২৮ রানে
ওয়ানডেতে ৫০০ রানের ইনিংস দেখেনি এখনো ক্রিকেট বিশ্ব। তবে লিস্ট 'এ' ক্রিকেটে পাঁচশোর্ধ্ব রান হয়েছে। ২০২৩ সালে ভারতের বিজয় হাজরে ট্রফিতে অরুণাচলের বিপক্ষে ৫৭৪ রান করেছিল বিহার। এবার সেটিকেও ছাড়িয়ে ৮২২ রান করার ঘটনা ঘটেছে জিম্বাবুয়ের ঘরোয়া লিগে। তবে এই লিগের লিস্ট 'এ' ক্রিকেটের মর্যাদা নেই।
স্করপিয়ন্স ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল মিথেন লায়ন্স। সেই ম্যাচে স্করপিয়ন্স প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৮২২ রান তোলে। জবাবে মিথেন ন্যূনতম লড়াইও করতে পারেনি। তারা ২৮ রানে অলআউট হয়ে যায়।
স্করপিয়ন্সের জয়ের কৃতিত্ব দুই ওপেনারের। তাকুন্ডা মাদেম্বো এবং উইনফেড মাতেন্ডে শুরুতেই দুর্দান্ত খেলেন। মাদেম্বো ১৪৩ বলে ৩০২ রান করেছেন। তিনি ৫০টি চার এবং ৭টি ছক্কা মেরেছেন। মাতেন্ডে করেছেন ৭৫ বলে ২০৩ রান। তিনি ২৩টি চার এবং ১৩টি ছয় মেরেছেন। শতরান করে অপরাজিত থাকেন গ্যাব্রিয়েল জায়া। তিনি ৪৯ বলে ১১০ করেছেন। তিন নম্বরে নেমে ভিনসেন্টে মোয়ো করেছেন ৩৯ বলে ৭৮ রান।
শুরুতে পিচ দেখে মনে হয়েছিল বোলারদের বধ্যভূমি। ব্যাটাররা ইচ্ছেমতো রান করতে পারবেন। তবে দ্বিতীয় ইনিংসে সেই পিচই কঠিন হয়ে গেল ব্যাটারদের জন্য। মিথেনের ব্যাটাররা একের পর এক ব্যাটার আউট হতে থাকেন। শেষ পর্যন্ত ৭৯৪ রানে জেতে স্করপিয়ন্স।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২