বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
বিশ্বকাপের প্রাথমিক দলে নেইমার!
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১২:১৫ এএম আপডেট: ১০.০৫.২০২৬ ১:১৫ এএম |



 বিশ্বকাপের প্রাথমিক দলে নেইমার!

তবে কি লিওনেল মেসির চাওয়া পূর্ণ হচ্ছে? মেসি চান, নেইমার বিশ্বকাপে খেলুক। আর্জেন্টিনার এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমার নিরপেক্ষ থাকার সুযোগ নেই। নেইমার আমার বন্ধু... অবশ্যই চাইব সে বিশ্বকাপে থাকুক। সে যে ধরনের মানুষ তার এটা প্রাপ্য।
আশা করি, সেখানে সে থাকতে পারবে।’
মেসির আশা যেন পূর্ণ হওয়ার পথেই। কেননা কার্লো আনচেলত্তি বিশ্বকাপের  প্রাথমিক দলে নেইমারকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো তাদের প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।
আগামী সোমবার আনচেলত্তি ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করবেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদ মাধ্যমটি। সেখান থেকে আগামী ১৮ মে ২৬ দলের লিস্ট দেবেন ব্রাজিলের কোচ। এই তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে থাকা চেলসির স্ট্রাইকার এস্তেভাও।
প্রাথমিকে থাকাটা অনেকটা নিশ্চিত হলেও চূড়ান্ত স্কোয়াডে থাকতে হলে বেশ পরীক্ষাই দিতে হবে নেইমারকে। কেননা অনেক দিন ধরেই আনচেলত্তি বলে আসছেন, বিশ্বকাপে থাকার জন্য ৩৪ বছর বয়সী প্লে মেকারকে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছিলেন, ‘নেইমার অসাধারণ প্রতিভা। সে আমাদের বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারে, এটা স্বাভাবিক ভাবনা। তবে তাকে দেখাতে হবে, সে এখনো সেই মানের খেলোয়াড়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২