শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় সড়ক প্রশস্ত করার দাবিতে ৪ ঘণ্টা অবরোধ, সংসদ সদস্যের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১:৩৬ এএম আপডেট: ০৫.০৪.২০২৬ ১:৪৬ এএম |




  ব্রাহ্মণপাড়ায় সড়ক প্রশস্ত করার  দাবিতে ৪ ঘণ্টা অবরোধ,  সংসদ সদস্যের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিকইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে সড়কের ঢালাই কাজ প্রশস্ত করা এবং কাজের নিম্নমান নিয়ে ক্ষোভ জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র-জনতা। আজ শনিবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে দীর্ঘ ৪ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেবাবাদ ইউনিয়নের প্রধান এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পুরাতন। বাজারে প্রতিনিয়ত বিভিন্ন মালামালবাহী ট্রাক ওঠানামা করে। চলমান সংস্কার কাজে সড়কের প্রশস্ততা অনেক কম রাখা হচ্ছে এবং কাজের মান নিয়েও স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা চলছিল। প্রশাসনের দৃশ্যমান কোনো ভূমিকা না পেয়ে আজ সকালে ছাত্র-জনতা সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম। তিনি আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে কথা বলেন এবং জনস্বার্থে রাস্তাটি আরও প্রশস্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সংসদ সদস্যের আশ্বাসের পর বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান জানান, "আমি সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলেছি। সিডিউল অনুযায়ী রাস্তাটি ১৮ ফুট করার কথা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।"
অন্যদিকে, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, "টেন্ডার অনুযায়ী কাজ চলছে। ঠিকাদার সিডিউলের বাইরে গিয়ে কিছু করতে পারবেন না। বর্তমানে ১৮ ফুট প্রশস্ত করেই কাজ করা হচ্ছে। যদি আরও প্রশস্ত করার প্রয়োজন হয়, তবে নতুন করে প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদন করিয়ে আনতে হবে।"
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
কুমিল্লায় হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নববর্ষে কুমিল্লায় বিশাল মাছের মেলা
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝড়লো ৯ প্রাণ
৫ বছর পর মা-বাবার কোলে ফিরল মুরাদনগরের সাইদুল
বর্ণিল আয়োজনে বর্ষবরণ কুমিল্লায়
কুমিল্লায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২