নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (কুমিল্লা
ওয়াসা) গঠনের সম্ভাব্যতা যাচাইপূর্বক মতামত দিতে কুমিল্লা-৬ আসনের সংসদ
সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীকে অনুরোাধ জানিয়েছে স্থানীয় সরকার
বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয়
সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে উপসচিব মুহাম্মদ নজরুল ইসলাম
স্বাক্ষরিত এক চিঠিতে এমপি মনিরুল হক চৌধুরীকে এ অনুরোধ জানানো হয়।
চলতি
বছরের ১০ মার্চ তারিখের আধা-সরাকারি পরিপত্রের সূত্র উল্লেখ করে জাতীয়
সংসদের ২৫৪, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে প্রেরিত
চিঠিতে উল্লেখ করা হয়-
‘উপর্যুক্ত বিষয়ে সূত্রোক্ত আধা-সরকারি পত্রের
পরিপ্রেক্ষিতে কুমিল্লা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশশন কর্তৃপক্ষ (কুমিল্লা
ওয়াসা) গঠনের বিষয়ে সম্ভাব্যতা যাচাইপূর্বক মতামত প্রদানের জন্য
নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
