শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩
দ্বিতীয় দিনে চকবাজার-কাশারীপট্টিতে উচ্ছেদ
সড়ক-ফুটপাত দখলমুক্তে কুসিকেরঅভিযান, যানজট কমার প্রত্যাশা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:৪৭ এএম আপডেট: ১৪.০৪.২০২৬ ১:০৮ এএম |


সড়ক-ফুটপাত দখলমুক্তে  কুসিকেরঅভিযান, যানজট  কমার প্রত্যাশানিজস্ব প্রতিবেদক ॥ কুমিল্লা নগরীর যানজট নিরসন ও সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। সোমবার নগরীর ব্যস্ততম চকবাজার ও কাশারীপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়।
কুসিকের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু’র নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ফলে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ফুটপাত ও সড়কের অংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার, র‌্যাব-১১ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে কার্যক্রম প্রত্যক্ষ করেন।
সংশ্লিষ্টরা জানান, নগরীর যানজট নিরসন, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে। উচ্ছেদ কার্যক্রমের ফলে দখলমুক্ত সড়ক ও ফুটপাত নগরবাসীর জন্য স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
কুমিল্লায় হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নববর্ষে কুমিল্লায় বিশাল মাছের মেলা
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝড়লো ৯ প্রাণ
৫ বছর পর মা-বাবার কোলে ফিরল মুরাদনগরের সাইদুল
বর্ণিল আয়োজনে বর্ষবরণ কুমিল্লায়
কুমিল্লায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২