নিজস্ব প্রতিবেদক।।
ত্রয়োদশ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে প্রথম দিনেই
জাতীয়তাবাদী দল বিএনপির পরিচয়ে কুমিল্লা থেকে চার নারী নেত্রী মনোনয়নপত্র
সংগ্রহ করেছেন। তফসিল ঘোষণার পরের দিন বৃহস্পতিবার তারা নির্বাচন কমিশন
সচিবালয় থেকে মনোনয়নপত্র নেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সংরক্ষিত
নারী আসনের নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার প্রথম দিনে মোট ৫২ জন
মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির পরিচয়ে কুমিল্লা থেকে চারজন
মনোনয়নপত্র নেন।
তারা হলেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের প্রয়াত
সংসদ সদস্য কর্নেল আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা, দেবীদ্বার
উপজেলার বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রেহেনা পারভীন,
কুমিল্লা সিটি কর্পোরেশনের কালিয়াজুরী এলাকার বাসিন্দা রায়হান রহমান হেলেন
এবং কুমিল্লা হাউজিং এস্টেটের বাসিন্দা কাজী নাজিয়া হক।
তফসিল অনুযায়ী,
ত্রয়োদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২
মে। নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিল পর্যন্ত
মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল।
গত ১২ ফেব্রুয়ারি
অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ
সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তাদের মিত্র তিনটি দল পেয়েছে
তিনটি আসন।
অন্যদিকে ৬৮টি আসন নিয়ে বিরোধী দলের আসনে বসেছে বিএনপির
সাবেক মিত্র জামায়াতে ইসলামী। তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের
শরিক এনসিপি পেয়েছে ছয়টি আসন এবং জোটের অন্য দুই শরিক দল পেয়েছে তিনটি আসন।
সংসদে
প্রতিনিধিত্বের অনুপাতে বিএনপি ও তাদের মিত্ররা সংরক্ষিত নারী আসনের ৩৬টি
পাবে। জামায়াতের নেতৃত্বাধীন জোট পাবে ১৩টি এবং স্বতন্ত্র জোট পাবে একটি
আসন।
দল ও জোটগতভাবে বরাদ্দ পাওয়া আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দিলে সংশ্লিষ্ট প্রার্থীরা বিনাভোটেই নির্বাচিত হবেন।
রিটার্নিং
কর্মকর্তা মঈন উদ্দীন খান জানান, প্রথম দিনেই ৫২ জন মনোনয়নপত্র সংগ্রহ
করেছেন। প্রার্থী, প্রস্তাবক বা সমর্থক যে কেউ এসে মনোনয়নপত্র নিতে পারেন।
তিনি
বলেন, অনেক আগ্রহী প্রার্থী নিজে এসে মনোনয়নপত্র নিয়েছেন, আবার কেউ দলের
পক্ষ থেকেও সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামানতসহ নির্ধারিত
কাগজপত্র জমা দিতে হবে।”
সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, মনোনয়নপত্র সংগ্রহ করা ব্যক্তিরা বিএনপির পরিচয়েই তা
