শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩
কুমিল্লায় হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
জেলায় এ পর্যন্ত প্রাণহানি চারজনের
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১:৩৪ এএম |



 কুমিল্লায় হাম আক্রান্ত  আরেক শিশুর মৃত্যু নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যুবরণ করেছে । বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশু রায়হান (৮) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে। 
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু বিভাগের বিভাগীয় প্রধান মিয়া মনজুর আহমেদ বলেন, গত ১৪ এপ্রিল রাতে হাম-রুবেলার উপসর্গ অতিমাত্রায় জ্বর, কাশি এবং শরীরে প্রচন্ড র‌্যাশ নিয়ে শিশু রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে সে মারা যায়।
শিশু রায়হানসহ এ নিয়ে কুমিল্লা জেলায় এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে চার শিশু মারা গেছে। এর মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি তিনজন কুমিল্লায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে হাম আক্রান্ত ৯৩ শিশু চিকিৎসা নিচ্ছে।
এদিকে কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ২৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অপরদিকে ১০ জন হাসপাতালে হামের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম পিয়াস জানান, চলতি বছর কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৬৭২জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩৪৪ জন হাসপাতালে ভর্তি হয়ে ২৪৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বাকি ৯৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
কুমিল্লায় হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নববর্ষে কুমিল্লায় বিশাল মাছের মেলা
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝড়লো ৯ প্রাণ
৫ বছর পর মা-বাবার কোলে ফিরল মুরাদনগরের সাইদুল
বর্ণিল আয়োজনে বর্ষবরণ কুমিল্লায়
কুমিল্লায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২