শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩
প্রলোভন দেখিয়ে কৌশলে নিয়ে যাচ্ছে শিশুদের গহনা
চান্দিনায়এক মাসে চার ঘটনার মূল হোতা এক নারী
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১:৪০ এএম আপডেট: ৩০.০৩.২০২৬ ১:৪৮ এএম |




 প্রলোভন দেখিয়ে কৌশলে  নিয়ে যাচ্ছে শিশুদের গহনা  রণবীর ঘোষ কিংকর। 
কুমিল্লার চান্দিনায় খেলনা ও মোবাইলের প্রলোভন দেখিয়ে কন্যা শিশুদের বাড়ির পাশ থেকে নিয়ে যাচ্ছে এক নারী ছিনতাইকারী। বাড়ি থেকে ২/১ কিলোমিটার দূরে নির্জন স্থানে নিয়ে ওই কন্যা শিশুদের কানে ও গলায় থাকা স্বর্ণ বা রূপার গহনা ছিনিয়ে নিচ্ছে। গত এক মাসে চান্দিনা পৌরসভা ও এতবারপুর ইউনিয়নে চারটি ঘটনা ঘটে। আর সেগুলোর পর্যালোচনা করে দেখা গেছে একজন নারী ছিনতাইকারী একাই এ কাজে লিপ্ত। 
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভূক্তভোগীদের পোস্ট ব্যাপক ভাইরাল। এসব ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা।
জানা যায়- শুক্রবার (২৭ মার্চ ) সকাল অনুমান ১০টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তুলাতলী উত্তরপাড়া এলাকা থেকে তিন শিশুকে খেলনার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশ থেকে অটোরিক্সা যোগে প্রায় দেড় কিলোমিটার দূরে নিয়ে যায়। ছায়কোট হোরেরপাড় রাস্তার একটি নির্জনস্থনে নিয়ে শিশু সামিয়া ইসলাম (১০) এর কান থেকে স্বর্ণের দুল, শিশু সায়মা ইসলাম (৯) এর গলা থেকে রূপার চেইন ছিনিয়ে নেয়। 
শিশুর সামিয়া ইসলাম এর পিতা শরীফুল ইসলাম জানান- সকালে বাড়ির সংলগ্ন দোকানের সামনে খেলা করছিল তারা। এসময় বোরকা পরিহিত একটি নারী দোকান থেকে খেলনা কিনে বাচ্চাদের দেয় এবং মোবাইলে শিশুদের আকৃষ্ট করার ভিডিও দেখিয়ে একটি অটোরিক্সা যোগে ছায়কোট নিয়ে যায়। সেখানে রিক্সা নামিয়ে পায়ে হেটে একটি নির্জন সড়কে নিয়ে তাদের কাছ থেকে গহনাগুলো ছিনিয়ে নেয়। 
এর আগের দিন বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার এতবারপুর ইউনিয়নের বানিয়াচং গ্রাম থেকে একই কৌশলে এক কন্যা শিশুকে নিয়ে এতবারপুর ইউনিয়ন পরিষদের সামনে এনে তার কানের দুল ছিনিয়ে নেয়। 
১৮ মার্চ (বুধবার) হারং গ্রামের সেলিম কমিশনার বাড়ি সংলগ্ন একটি বাড়ি থেকে জসিম ও মহসিন এর দুই শিশু কন্যাকে একই কৌশলে নিয়ে যায়। পরে একই গ্রামের বারেক ডাক্তারের বাড়ির পাশে নিয়ে গিয়ে এক শিশুর কানের দুল খুলে নিয়ে যায়। 
শিশুটির দাদা খোকন মিয়া জানান- আমার ১১ বছরের নাতনি ছোট ২ বছরের একটি শিশুকে কোলে নিয়ে বাড়িতে ছিল। এসময় বোরকা পরিহিত এক নারী বাড়ির পাশের আমাদের দোকানে এসে চিপস, ডালভাজার একটি প্যাকেট আমার কাছে রেখে বলে- ‘এগুলো একটু রাখেন, আমি মোবাইলে টাকা রিচার্জ করে আসছি’। এই বলে আমার বাড়িতে ঢুকে নাতনিকে দুই নাতনিকে নিয়ে যায়। বাড়ি থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে বারেক ডাক্তারের বাড়ির পাশে নিয়ে আমার বড় নাতনির কানের দুল খুলে নিয়ে যায়। সিসি ক্যামেরায় ভিডিও আছে। 
১৩ ফেব্রুয়ারী (শুক্রবার) এতবারপুর গ্রামের সেনা বাহিনীতে কর্মরত কামাল হোসেন এর ১০ বছর বয়সী শিশু মেয়েকে বাড়ির পাশ থেকে নিয়ে স্বর্ণের কানের দুল খুলে নেয়। 
এদিকে, ভূক্তভোগী চার পরিবারের শিশুদের সাথে কথা বলে এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় ২০-২৫ বছর বয়সী বোরকা পরিহিত এক নারী এ কাজ করে চলেছ। দ্রুত তাকে আইনের আওতায় আনতে না পারলে আরও অনেক শিশু তার শিকার হবে। 
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান- এসব কোন ঘটনায় কেউ আমাকে লিখিত বা মৌখিক ভাবে অবহিত করেনি। দ্রুত বিষয়টি যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
কুমিল্লায় হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নববর্ষে কুমিল্লায় বিশাল মাছের মেলা
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝড়লো ৯ প্রাণ
৫ বছর পর মা-বাবার কোলে ফিরল মুরাদনগরের সাইদুল
বর্ণিল আয়োজনে বর্ষবরণ কুমিল্লায়
কুমিল্লায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২