শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩
দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে স্কুল-কলেজ
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১২:২২ এএম আপডেট: ২৯.০৩.২০২৬ ১:০৩ এএম |



  দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে  স্কুল-কলেজনিজস্ব প্রতিবেদক : ঈদের দীর্ঘ ছুটি শেষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ও মাদ্রাসা রোববার থেকে খুলছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও কর্মদিবসের প্রথম দিন স্কুল ও কলেজেও এদিন শ্রেণি কার্যক্রম শুরু হবে।
এবার রোজার প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি থেকে সরকারি স্কুল ও কলেজে ছুটি শুরু হয়। ঈদের ছুটিসহ যা চলে ২৬ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত। এরপর দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে আবার ক্লাস শুরু হবে।
কেরানীগঞ্জের ২১ নং চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুর আলআমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার থেকে শ্রেণি কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে রোজার পুরো মাসজুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ‘শিখন ঘাটতি পূরণে’ ছুটি শেষে শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শ্রেণি কার্যক্রম শুরুর পরের ১০ শনিবার স্কুল খোলা রাখতে বলা হয়েছে। আগামী শনিবার থেকে অতিরিক্ত এ ক্লাস নেওয়া হবে।
প্রতিষ্ঠানগুলোর শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে স্কুলগুলোতে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল। তবে পরে রোজার প্রথম দিন থেকে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
কুমিল্লায় হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নববর্ষে কুমিল্লায় বিশাল মাছের মেলা
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝড়লো ৯ প্রাণ
৫ বছর পর মা-বাবার কোলে ফিরল মুরাদনগরের সাইদুল
বর্ণিল আয়োজনে বর্ষবরণ কুমিল্লায়
কুমিল্লায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২