নিজস্ব
প্রতিবেদক: গত ৬ মার্চ দি কাজী ফাউন্ডেশন (টিকেএফ) এর আয়োজনে ও
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নস্থ উত্তর কালিকাপুর
গ্রামের আমেরিকান প্রবাসী জনাব, আনোয়ার রহমান কাজী সাহেবের সহযোগীতায়,
ভূটুয়া কমলপুর হাসমতেরনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে কুমিল্লার সরকারি এবং
বেসরকারি হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ কুমিল্লার ৬ নং
জগন্নাথপুর ইউনিয়ন সহ বিভিন্ন উপজেলার গ্রাম হতে আগত প্রায় সাড়ে তিন শতাধিক
গরিব, অসহায়, প্রতিবন্ধী ও মধ্যবিত্ত রোগীদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা
প্রদান করেন। এছাড়াও বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়
করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উক্ত কার্যক্রমটি উদ্বোধন করেন দি
কাজী ফাউন্ডেশন (টিকেএফ) এর বিশেষজ্ঞ চিকিৎসক জনাব ডাঃ মুহাঃ কামাল হোসেন।
যেসকল চিকিৎসকগণ স্বাস্থ্যসেবা প্রদান করেন- ডাঃ এ. কে. এম আব্দুস সেলিম,
ডাঃ মুহাঃ কামাল হোসেন, ডাঃ মোঃ বোরহান উদ্দিন ফাহিম, ডাঃ মোঃ দানিয়েল হক
(তানভির), ডাঃ ফারহানা আইরিন, ডাঃ ফারহানা ইয়াসমিন এবং চিকিৎসক সহযোগী
হিসেবে ছিলেন শিরিনা আক্তার, তানভীর আহমেদ ও মোঃ রাসেল। সার্বিক পরিচালনায়
ছিলেন দি কাজী ফাউন্ডেশন (টিকেএফ) এর হেলথ কেয়ার এরিয়া ম্যানেজার কাজী
মাহতাব, প্রোগ্রাম অর্গানাইজার রাশেদা আক্তার (পাপড়ি)। এছাড়াও সেবা
কার্যক্রমে অংশগ্রহন করেন ফাউন্ডেশনটির প্যাথলজিস্ট মাকসুদা বেগম ও
অন্যান্য সদস্য শামছুন নাহার, শারমিন আক্তার পান্না, আবু হাসান, হাসান,
স্বর্না, জয়দুল। স্বাস্থ্যসেবাটি প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার নিয়মিত
ভাবে অনুষ্ঠিত হওয়ায়, এলাকার চিকিৎসা সেবা প্রাপ্ত উপকারভোগী জনগণ বিশেষ
ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
