শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় গাছ থেকে পাখির বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশু আহত
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১:৩০ এএম আপডেট: ১১.০৪.২০২৬ ১:৫২ এএম |


 ব্রাহ্মণপাড়ায় গাছ থেকে  পাখির বাচ্চা ধরতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্টে শিশু আহতইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গাছ থেকে পাখির বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিনা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে সিফাত (১০) বাড়ির পাশে একটি গাছে উঠে পাখির বাচ্চা ধরার চেষ্টা করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গাছ থেকে পড়ে বাড়ির পাশের ডোবায় গিয়ে পড়ে এবং গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত সিফাতকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সকাল প্রায় ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে স্বজনেরা তাকে সরকারি অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
কুমিল্লায় হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নববর্ষে কুমিল্লায় বিশাল মাছের মেলা
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝড়লো ৯ প্রাণ
৫ বছর পর মা-বাবার কোলে ফিরল মুরাদনগরের সাইদুল
বর্ণিল আয়োজনে বর্ষবরণ কুমিল্লায়
কুমিল্লায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২