শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের উদ্যোগ
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১:০৪ এএম |



" সন্ত্রাস, মাদক ও অবক্ষয় রোধে -মাহে রমজানের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
বুড়িচং প্রতিনিধি।। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে " সন্ত্রাস, মাদক ও অবক্ষয় রোধে- মাহে রমজানের ভূমিকা" শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ ( বৃহস্পতিবার) বেলা ২ টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ আবুল হোসেন আল কাদরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সঞ্চালনায়  বুড়িচং উপজেলা সদরে অবস্থিত সানরাইজ প্রি- ক্যাডেট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত  ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক  হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রেজভীয়া দরবার শরীফ কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের রেজভী, বুড়িচং নজরুলিয়া মইনিয়া দরবার শরীফের পীর মাওলানা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী, রেজভীয়া দরবার বুড়িচং উপজেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ আমজাদ হোসেন রেজভী, মদিনার কাফেলা বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা এম এ কাদের খান মাদবপুরী ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কাজী  খোরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন,"কোরআন-সুন্নাহর তাফসীর" প্রচারের আড়ালে মনগড়া ভুল ব্যাখ্যা চলতে থাকায় মানুষের ঈমান আক্বিদা আজ হুমকির মুখে। এতে করে উত্থান ঘটছে জঙ্গিবাদী ফিৎনা ও উগ্রপন্থী সহিংসতা। অবক্ষয়ে আচ্ছন্ন ও বিপদে থাকা মানুষদের সু-পথে ফিরিয়ে আনার লক্ষ্যে এবং সংকট ও দুর্দশায় নিমজ্জিত মানবতাকে সুরক্ষায় কোরআন-সুন্নাহর বাণী সর্বস্তরে পৌঁছে দেওয়া আজ সময়ের দাবি। এই বোধ ও তাগাদা থেকে দেশবাসীকে সচেতন ও সোচ্চার করার জন্য আহলে সুন্নাত ওয়াল জমা'আত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কাজ করে যাচ্ছে। দেশের শান্তি ও মানবতার মুক্তির জন্য দেশবাসীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্লাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বক্তারা আরো বলেন, কোরআন সুন্নাহর আদর্শ বাস্তবায়নে এবং ঈমান আক্বিদা রক্ষায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিকল্প নেই বলে মন্তব্য করেন।
এসময় আরো বক্তব্য রাখেন, মাওঃ কাজী ফখরুদ্দিন আহমেদ, মাওঃ মোঃ মিজানুর রহমান,কারী রবিউল রাজা, মাওঃ মোঃ নেয়ামত উল্লাহ রেজভী, হাফেজ মাওলানা মোঃ আবু সাইদ, মোঃ আঃ অদুদ মিয়াজী মেম্বার, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু,সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রভাষক শাহজাদা হোসাইন , কারী আবদুর রহিম।
উপস্থিত ছিলেন, আলহাজ্ব সৈয়দ শাহাদাৎ হোসাইন ওয়াহেদী, মোঃ আব্দুল কাদের, মাওঃ মোঃ ইসমাইল হোসাইন, মোঃ হাবিবুর রহমান, মোঃ হারুনুর রশিদ,শোহাইব হাসান রাকিব, মাওঃ মোঃ সাইফুল ইসলাম চিশতী, মাওঃ আব্দুছ ছালাম ফারুকী,সৈকত ইসলাম বারী, মোঃ তানভীর হাসান,মাকসুদুল হাসান সিদ্দিকী,  মোঃ ফয়জুল হক সহ আরো অনেকে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২