নিজস্ব
প্রতিবেদক: ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের নেতৃত্ব বিকাশ ও
সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে প্রণীত একটি সমন্বিত প্রশিক্ষণ ম্যানুয়াল উন্মোচন
করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা এবং
ওয়াটারএইড বাংলাদেশ যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্থানীয় সরকার
ইনস্টিটিউটে (ঘওখএ) আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় এই ম্যানুয়াল
আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।
সুইজারল্যান্ডের সহযোগিতায় ওয়াটারএইড,
সুইসকন্টাক্ট, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং রূপান্তর
কর্তৃক বাস্তবায়িত এঙ৪ওগচধপঃ প্রোগ্রামের আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। এর
লক্ষ্য ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন এবং স্থানীয়
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
কর্মশালায়
বার্ড ও ওয়াটারএইডের যৌথ উদ্যোগে প্রণীত প্রশিক্ষণ নকশা, প্রশিক্ষণ
ম্যানুয়াল এবং জেন্ডার অ্যাকশন প্ল্যান (এঅচ) টেমপ্লেট উপস্থাপন করা হয়।
এঅচ টেমপ্লেটটি ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় জেন্ডার
দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করার জন্য একটি কাঠামোবদ্ধ ও ব্যবহারিক
নির্দেশিকা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও
সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মুনিমা হাফিজ। তিনি বলেন,“স্থানীয় সরকারের
স্তরে নারীদের ক্ষমতায়ন কেবল অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য নয়, বরং টেকসই
কমিউনিটি গঠনের জন্যও অপরিহার্য। এই উদ্যোগ নারীদের নেতৃত্ব বিকাশ ও
কমিউনিটি পর্যায়ে নারীর ক্ষমতায়নের একটি ব্যবহারিক রূপরেখা প্রদান করছে।”
কর্মশালায়
সভাপতিত্ব করেন বার্ড কুমিল্লার মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। তিনি বলেন,
“এই প্রশিক্ষণ ম্যানুয়াল ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের
ক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। এটি প্রশিক্ষণ
কার্যক্রমে অন্তর্ভুক্ত হলে নারী সদস্যদের নেতৃত্ব ও পরিচালন দক্ষতা বৃদ্ধি
পাবে।”
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও ঘওখএ-এর মহাপরিচালক কাজী
আনোয়ার হোসাইন বলেন, “প্রশিক্ষণ ম্যানুয়াল ও এঅচ টেমপ্লেট জাতীয় পর্যায়ে
প্রয়োগ করা জরুরি। এগুলো জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক স্থানীয়
সরকার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ওয়াটারএইড
বাংলাদেশের প্রোগ্রামস অ্যান্ড পলিসি অ্যাডভোকেসির পরিচালক পার্থ হেফাজ
শায়খ বলেন,“প্রমাণভিত্তিক সক্ষমতা বৃদ্ধি ও কাঠামোগত প্রশিক্ষণের মাধ্যমে
স্থানীয় সরকার ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।”
নওগাঁ
জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি. এম. এ. মোমিন বলেন,“প্রশিক্ষণ
ম্যানুয়াল ও এঅচ টেমপ্লেটের মতো ব্যবহারিক উপকরণ নারী প্রতিনিধিদের
ক্ষমতায়ন এবং ইউনিয়ন পরিষদে অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে
সহায়ক হবে।”
এই কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচিত কয়েকটি জেলায় পাইলট
প্রকল্প বাস্তবায়ন করা হয়, যেখানে ১৩৫ জন নির্বাচিত নারী প্রতিনিধি
অংশগ্রহণ করেন। পাশাপাশি কী ইনফরম্যান্ট ইন্টারভিউ (কওও) ও মাঠপর্যায়ের
প্রতিক্রিয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ গুণগত তথ্য সংগ্রহ করা হয়েছে।
কর্মশালায়
নওগাঁ ও সাতক্ষীরা জেলার নির্বাচিত নারী প্রতিনিধিসহ স্থানীয় সরকারের
উপ-পরিচালক, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং উন্নয়ন সহযোগী
সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালার সমাপনীতে
অংশগ্রহণকারীরা মত দেন যে, এই প্রশিক্ষণ ম্যানুয়াল কার্যকরভাবে বাস্তবায়িত
হলে ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন এবং স্থানীয়
সিদ্ধান্ত গ্রহণে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। এর মাধ্যমে
অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও জেন্ডার-সংবেদনশীল স্থানীয় শাসনব্যবস্থা
গড়ে তোলার পথ সুগম হবে।
দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে ড. মোশাররফের মতবিনিময়
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি
উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন
কুমিল্লা-১ (মেঘনা-দাউদকান্দি) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় হয়।
এতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায়
স্থানীয় প্রশাসনের চলমান কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং
জনসেবার মান আরও উন্নত করার বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির
বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতার
সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি উন্নয়ন কার্যক্রম
বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
উপজেলা
নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত
ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামসহ উপজেলার বিভিন্ন
দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভূইয়া, পৌর বিএনপির
আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম প্রমুখ।
