শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অপরাধে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:৫৭ এএম আপডেট: ০৩.০৩.২০২৬ ১:৩৭ এএম |

 বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের  অভিযানে মাদক সেবনের অপরাধে  ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড কুমিল্লার বুড়িচং উপজেলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অপরাধে ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
শনিবার রাতেি ও (২৮ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান। তিনি জানান, মাদক সেবনের সময় চার যুবককে হাতেনাতে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫), কুমিল্লা কোতোয়ালি থানার শাসনগাছা এলাকার রউফ মিয়ার ছেলে মোহাম্মদ রনি (২৫), বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকার মো. শিশু মিয়ার ছেলে মারুফ আলম (৩৬) এবং চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের ফজর আলীর ছেলে আব্দুর রহমান (২২)।
আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-এ পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২