শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
অনাকাক্সিক্ষত এ মৃত্যু যুদ্ধকে উসকে দিতে পারে
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:৫৭ এএম |

অনাকাক্সিক্ষত এ মৃত্যু যুদ্ধকে উসকে দিতে পারে
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন। গত শনিবার ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে খামেনিকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইরানের ফার্স সংবাদ সংস্থা। শনিবার ভোরে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের সময় খামেনিকে তার অফিসে হত্যা করা হয়। তার হত্যার খবর প্রকাশের পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় মানুষের ঢল নামে। সরকার দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ঘোষণা করেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা ইরানের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা ও হত্যার তীব্র নিন্দা জানাই। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্য এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসলামি বিপ্লবের নেতৃত্বদানকারী আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে খামেনি ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্ব গ্রহণ করেন। পাহলভি রাজতন্ত্রের শাসনের অবসান ঘটানো বিপ্লবের পেছনে খামেনি ছিলেন আদর্শিক শক্তি। খামেনিই ছিলেন সামরিক ও আধা সামরিক বাহিনী গঠনকারী, যা শত্রুদের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা গঠন করে এবং সীমানার বাইরেও প্রভাব বিস্তার করে। ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের প্রতি পশ্চিমাদের সমর্থন যুক্তরাষ্ট্রের প্রতি খামেনির অবিশ্বাসকে আরও গভীর করে তোলে। এ অনুভূতিই তার দশকব্যাপী শাসনকে শক্তিশালী করে এবং এ ধারণাকে দৃঢ় করে যে ইরানকে বহিরাগত এবং অভ্যন্তরীণ হুমকির বিরুদ্ধে অবিরাম প্রতিরক্ষামূলক অবস্থায় থাকতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রবিবার ইরানকে নতুন করে সতর্ক করেছেন। তেহরানকে উদ্দেশ করে তিনি বলেছেন, যেকোনো ধরনের পরিকল্পিত পাল্টা হামলার জবাব দেওয়া হবে ভয়াবহ সামরিক শক্তির মাধ্যমে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী আক্রমণের শপথ নিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ বিষয়গুলোর মাধ্যমে প্রতীয়মান হয় যে, এ দ্বিমুখী অনড় অবস্থান যুদ্ধের দাবানল পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে। লেবানন, ইরাক, কাতার, সিরিয়া, বাহরাইন, ইয়েমেনের মতো দেশগুলো কোনোভাবে এ সংঘাতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পকে ইরানে হামলা চালাতে চাপ দিয়ে আসছিলেন সৌদি যুবরাজ ও ইসরায়েলি প্রধানমন্ত্রী। প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের কথা বললেও ট্রাম্পের সঙ্গে একাধিকবার ফোনালাপে হামলার পক্ষে যুক্তি তুলে ধরেন সৌদি যুবরাজ। নিজ দেশের তেল অবকাঠামো রক্ষা করতে চাইছিল সৌদি নেতৃত্ব। তারা তেহরানকে শেষ প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করায় সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন, যাকে তিনি তার দেশের জন্য অস্তিত্বগত হুমকি হিসেবে বিবেচনা করেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। এ বর্বরোচিত ও অনাকাক্সিক্ষত মৃত্যু যুদ্ধকে উসকে দিতে পারে। আমরা দেখেছি, হামলার অংশ হিসেবে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। আর এসবের মধ্য দিয়ে অশান্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রবল ঝুঁকি তৈরি হয়েছে। এ সংঘাত যত দীর্ঘায়িত হবে, ততই বাড়বে যুদ্ধের ঝুঁকি। আমরা যুদ্ধ নয়, শান্তির পক্ষে। মধ্যপ্রাচ্যের এ সংঘাত বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এখনই জোর তৎপরতা চালাতে হবে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো সংস্থাগুলোকে সংঘাত বন্ধে সরাসরি মধ্যস্থতা করতে হবে। রক্তক্ষয়ী এক মানবিক বিপর্যয় ও অর্থনৈতিক মন্দা থেকে বিশ্বকে রক্ষা করতে হলে বিশ্ববাসীকে শান্তির পক্ষে সোচ্চার হতে হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২