শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
চান্দিনায় একই ঘরের দুই কক্ষে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ
মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে মায়ের আত্মহত্যা
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ২:২৬ এএম আপডেট: ০২.০৩.২০২৬ ২:৩৫ এএম |


 চান্দিনায়  একই ঘরের দুই কক্ষে মা  ও মেয়ের ঝুলন্ত মরদেহ রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  সাত বছরের  শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে মা।
রবিবার (১ মার্চ) বিকাল সাড়ে চারটায় চান্দিনা উপজেলার  দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের  মুজাহিদুল ইসলাম মজুমদার এর স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাসিহা (৭)। মুজাহিদুল ইসলাম রাজধানীর একটি মসজিদে ঈমামের দায়িত্ব পালনের পাশাপাশি একটি প্রাইভেট অফিসে চাকুরী করেন। 
স্থানীয় সূত্রে জানা যায়- দুই কন্যা ও এক পুত্র সন্তানের জননী ফারহানা। ছেলে বাবার সাথে ঢাকায় থাকে।  দশ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় আবাসিক থেকে লেখাপড়া করে। বাড়িতে শ্বাশুরীর সাথে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা। রবিবার সকালে তালিম দিতে বাড়ি থেকে বের হন শ্বাশুরী কদরবানু। দুপুরে কদরবানু বাড়ি ফিরে তার টিনের ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বাহির থেকে ডাকাডাকি করেন।  বেশ কিছুক্ষণ ডাকার পর কোন সারা শব্দ না পেয়ে আশপাশের মানুষকে ডাকেন।
প্রতিবেশী রাসেল মজুমদার জানান- ঘরের দরজা জানালা বন্ধ দেখে আমরা বাধ্য হয়ে একটি জানালা ভেঙ্গে দেখি ঘরের একটি কক্ষের তীরের সাথে শিশুটি ঝুলন্ত। ঘরের ভিতরে ঢুকে দেখি অপরপক্ষে একইভাবে নারীর ঝুলন্ত লাশ। পরে আমরা থানায় খবর দেই।  ধারণা করা হচ্ছে, শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে নিজেও আত্মহত্যা করেছে মা। তবে কি কারণে, কেন  এ ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। মুহূর্তে ঘটনাটি  এলাকায় ছড়িয়ে পড়লে  শত শত উৎসুক জনতার ভিড় জমে।
চান্দিনা থানার  পুলিশ পরিদর্শক ( তদন্ত)  মিজানুর রহমান জানান-  আমরা ঘটনাস্থলে এসে  জানতে পারি  একই ঘরের দুই কক্ষে  মা-মেয়ের ঝুলন্ত লাশ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা  মরদেহ দুটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রাখে।  কি কারনে এ ঘটনা তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২