শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
প্রাইভেটকারে করে গাঁজা নিয়ে যাচ্ছিল পাচারকারী ;
চান্দিনায় হাইওয়ে পুলিশের অভিযানে আটক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪ এএম আপডেট: ২৮.০২.২০২৬ ১:২০ এএম |


  প্রাইভেটকারে করে  গাঁজা নিয়ে যাচ্ছিল পাচারকারী ; রণবীর ঘোষ কিংকর।
সীমান্ত থেকে প্রাইভেটকারে করে ঢাকায় গাঁজা পাচারকালে রাসেল মিয়া (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রোয়ারী) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় প্রাইভেটকারে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ।
আটক মাদক কারবারি রাসেল মিয়া বরগুনা জেলার সদর উপজেলা সাহেরো হাওলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়- কুমিল্লার ভারতীয় সীমান্ত এলাকা থেকে প্রাইভেটকার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করে এক মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এব্যাপারে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান- মহাসড়কের মাধাইয়া বাজার ফুটওভার ব্রিজের পশ্চিম পার্শে খালেক মিষ্টান্ন ভান্ডারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে রাসেল মিয়াকে ২০কেজি গাজাসহ আটক করা হয়।  এ ঘটনায় মাদক আইনে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২