মঙ্গলবার ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি
কুমিল্লায় কারখানাকে দুই লাখ টাকা জরিমানা ভোক্তা অধিকারের
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৬ এএম আপডেট: ২৫.০২.২০২৬ ১:৩৮ এএম |



কুমিল্লায় কারখানাকে দুই লাখ টাকা জরিমানা ভোক্তা অধিকারের নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে কাশফুল ফুড প্রোডাক্টস নামে একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বিবির বাজার এলাকায় ওই সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। 
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউসার মিয়া জানান, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ, নিষিদ্ধ রং ব্যবহার করে শিশু খাদ্য উৎপাদন এবং সফট ড্রিংক পাউডারে (ট্যাংক) মাত্রাতিরিক্ত এসপারটাম ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। যা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া হালাল সনদ না থাকা সত্ত্বেও প্যাকেটে ‘হালাল’ উল্লেখ করে পণ্য বাজারজাতের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর পরিপন্থী। এসব অপরাধে কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া এবং র‌্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
গীবত বা পরনিন্দা
তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে -ড.মোশাররফ
মেঘনায় হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মন্দিরে ককটেল ছুড়ে পালিয়ে যাবার সময় মসজিদের মুসল্লিদের উপর ককটেল নিক্ষেপ, আহত ৩
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
বাংলাদেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই -মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজে সংবাদ সম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২