বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৬ এএম আপডেট: ২৫.০২.২০২৬ ১:৩৮ এএম |


 কুমিল্লা থেকে ফেরার পথে  দুর্ঘটনায় আহত চট্টগ্রামের  এমপি নুরুল আমিনকুমিল্লা থেকে ফেরার পথে ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসাপাতালে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নুরুল আমিনকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে বেসরকারি ইম্পেরিয়াল হসপিটালে নেওয়া হয়। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা চলছে।
বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, "সকালে ব্যবসার কাজে কুমিল্লা গিয়েছিলেন এমপি সাহেব। ফেরার সময় মোহাম্মদ আলী এলাকায় একটি মোটর সাইকেল সামনে এসে পড়লে সেটাকে রক্ষা করতে গিয়ে উনার প্রাইভেট কারটি ডিভাইডারে ধাক্কা খায়। তাতে এমপি সাহেব মুখ, মাথা ও কোমরে আঘাত পান।"
বিএনপি নেতা মিয়াজী বলেন, “বারইয়ারহাটে প্রাথমিক চিকিৎসা শেষে উনাকে ইম্পেরিয়াল হাসপাতালে আনা হয়েছে। এখানে টেস্ট করার পর বলতে পারব উনার পরিস্থিতি কেমন।ইম্পেরিয়াল হাসাপাতালের ডিউটি অফিসার মোহাম্মদ রাহাত বলেন, “উনাকে ডাক্তাররা দেখছেন। টেস্ট রিপোর্ট পাওয়া গেলে ডাক্তাররা জানাবেন উনার পরিস্থিতি কেমন।”
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল আমিন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মেয়র পদে আলোচনায় চারজন
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
এমপি শাওনকে হোসাইনীয়া কমিটি চান্দিনা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২