মঙ্গলবার ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় ইফতারের আগ মুহূর্তে নিষিদ্ধ ছাত্রলীগের স্লোগান, গ্রেপ্তার ১
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫২ এএম আপডেট: ২৩.০২.২০২৬ ১:৩৮ এএম |



 ব্রাহ্মণপাড়ায় ইফতারের আগ মুহূর্তে নিষিদ্ধ ছাত্রলীগের স্লোগান, গ্রেপ্তার ১ ইসমাইল নয়ন।। 
দীর্ঘ আঠারো মাস সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবস্থান নিয়ে স্লোগান দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় হাবিবুর রহমান নামে এক ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। 
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় এই স্লোগান অনুষ্ঠিত হয়। 
এদিকে এই স্লোগানের ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড দেওয়া হয়েছে। ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ইফতারের ঠিক আগে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে খুব সামান্য সময়ের জন্য স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন। 'জয় বাংলা, 'শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম' 'শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম' এ ধরনের স্লোগানে মুহূর্তেই ওই এলাকা মুখরিত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের কর্মসূচি খুব অল্প সময় স্থায়ী ছিল। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন। কয়েক মিনিটের মধ্যেই নেতাকর্মীরা এলাকা ত্যাগ করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক ( তদন্ত ) টমাস বড়ুয়া বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও দেখে দ্রুত ঘটনাস্থলে যাই, তবে আমরা গিয়ে ওখানে কাউকে পাইনি। সেখানে আওয়ামী লীগ অফিসও খোলা ছিল না। বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে।এ ছাড়া এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ হাবিবুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পুত্র হুমায়ুনকে পিতা বাবরের অছিয়ত
কবি ও কবিতা: বেদনার শতদল
ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নিন
পবিত্র কুরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুড়িচংয়ে উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতেগ্রেপ্তার
আইইবি কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২