মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৯ এএম আপডেট: ২৪.০২.২০২৬ ২:০৮ এএম |



 কুবির ১ম মেধা  তালিকা প্রকাশ,  ক্লাস শুরু ১২ এপ্রিলকুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের বিভাগভিত্তিক প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১২ এপ্রিল শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (২২ ফেব্রুয়ারী) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ দিবাগত রাত ১২টা থেকে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে ভর্তিচ্ছুরা নিজ নিজ প্যানেলে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এছাড়া শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।
এছাড়াও মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন সময় (সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট) সংশ্লিষ্ট অনুষদের ইউনিট অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে বিভাগীয় কার্যালয় থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তি ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন সাপেক্ষে এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।
ভর্তি ফি বাবদ শিক্ষার্থীদের ১৪ হাজার ৬০০ টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে। পাশাপাশি ডিন অফিস উন্নয়ন ফি ও বিভাগীয় উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে।
ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য মাইগ্রেশন অন অথবা অফ করার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে একবার মাইগ্রেশন ‘অফ’ করলে পরবর্তীতে তা ‘অন’ করার সুযোগ থাকবে না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সকল ভর্তি কার্যক্রম সম্পন্নের পর আগামী ১২ এপ্রিল থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। ভর্তি–সংক্রান্ত হালনাগাদ তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মেয়র পদে আলোচনায় চারজন
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
বিদেশগামী যাত্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি বেতন ভাতা না নেওয়ার ঘোষণা
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আইনের বাইরে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না: গৃহায়ন মন্ত্রী
বিশ্বমানের সবজি উৎপাদন করে রপ্তানি করা হবে: কৃষি মন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২