শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩
যুবদল নেতা ওমর ফারুককে কুপিয়ে আহত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০১ এএম আপডেট: ১৯.০২.২০২৬ ১২:৫৬ এএম |

যুবদল নেতা ওমর  ফারুককে কুপিয়ে আহত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা কালিরবাজারে সিএনজি স্ট্যান্ডে টাকা তোলা নিয়ে বাকবিতন্ডার জেরে ওমর ফারুক নামে এক যুবদল নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যায় কালির বাজার রায়চোঁ নিজে বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এসময় তাইফুল হক নামে এক যুবকও আহত হয়েছেন। হাতে ও পেটে ছুরিকাহত ওমর ফারুককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
আহত ওমর ফারুক কালির বাজার যুবদলের সদস্য বলে জানা গেছে। 
আহত তাইফুল হক জানান, কালিরবাজার সিএনজি স্ট্যান্ড নিয়ে বাকবিতন্ডার জেরে ওমর ফারুক ভাইকে কুপিয়ে আহত করা হয়। এসময় আমাকে বাঁধা দিতে গেলে আমাকে কুপিয়ে আহত করা হয়। 
দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু জানান, আমরা ওমর ফারুককে আহত করার খবর শুনেছি। আমরা ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ব্যবস্থা গ্রহন করার প্রক্রিয়া করছি।
এবিষয়ে জানতে কুমিল্লা কোতয়ালী থানার ওসি তৌহিদুল আনোয়ারকে কল দিয়ে পাওয়া যায় নি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
কুমিল্লায় হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নববর্ষে কুমিল্লায় বিশাল মাছের মেলা
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝড়লো ৯ প্রাণ
৫ বছর পর মা-বাবার কোলে ফিরল মুরাদনগরের সাইদুল
বর্ণিল আয়োজনে বর্ষবরণ কুমিল্লায়
কুমিল্লায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২