২১
ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ এ ১৯৫২’র মহান
ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইস্টার্ন মেডিকেল কলেজ কাবিলা
ক্যাম্পাসে সকাল সাড়ে ১০টায় শিক্ষক, চিকিৎসক, দেশি-বিদেশী ছাত্র-ছাত্রী
এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করে ক্যাম্পাসে স্থাপিত শহীদ
মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পন শেষে ১ মিনিট দাঁড়িয়ে
নিরবতা পালন করা হয়। পুষ্পস্তবক অনুষ্ঠান শেষে অধ্যাপক ডা. মোঃ খোরশেদ
আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ইস্টার্ন মেডিকেল কলেজ
মসজিদে মহান একুশের সকল ভাষা শহিদদের স্মরণে সকল শিক্ষক, চিকিৎসক,
ইন্টার্ন ডাক্তার, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে
বাদ যোহর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
