সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২
চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, থানা, স্বাস্থ্য বিভাগ, প্রেস ক্লাব, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ সাফকাত আলী, কৃষি কর্মকর্তা কৃষিবীদ জোবায়ের আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, চৌদ্দগ্রাম সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সালাহ উদ্দিন সজিব, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক সমন্বয়ক মামুন মজুমদার। কবিতা আবৃত্তি করেন আসমাউল হোসনা, জাহানারা আক্তার, সাবাহ বিনতে সোহেল, জান্নাতুল মাওয়া, নুসরাত জাহান ইসপা, মোঃ সালেকিন, বক্তব্য রাখেন ছাত্রী তাসনিয়া মোস্তফা, নুসরাত জাহান ইসপা, জান্নাতুল মাওয়া, মারিয়া তাফান্নুম, মাইসা তারান্নুম প্রমুখ। মাতৃভাষা সম্পর্কিত শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও বক্তব্য শুনে মুগ্ধ সকলে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অতনূর বান
অর্থনীতি সচলে বিনিয়োগ বাড়াতে হবে
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
ভাষাশহীদদের প্রতি কুমিল্লায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
কুবিতে হলে ডুকে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
অমর একুশে আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২