চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
পালন করেছে জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে পৌর জামায়াতের কার্যালয়ে
পেশাজীবি সংগঠনের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও পৌর
জামায়াতের সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেলের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতে ইসলামী আমির
মাওলানা ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতে
ইসলামী নায়েব আমির কাজী মোঃ ইয়াছিন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা
অধ্যক্ষ মাওলানা এ কে এম শামসুদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আল
রায়হান পাটোয়ারী, জামায়াতে ইসলামী নেতা মাওলানা মুফিজুর রহমান, ভিপি
জাহাঙ্গীর হোসেন, ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি জামাল উদ্দিনসহ
বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের নেতৃবৃন্দ।
