সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২
প্রথমবার এমপি হয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন আবুল কালাম
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬ এএম |


সৈয়দ মুজিবুর রহমান দুলাল।।
কুমিল্লার লাকসামে যথাযোগ্য মর্যদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে। লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ) সংসদীয় আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম। প্রথমবার এমপি হয়ে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন তিনি। এসময় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
লাকসাম উপজেলা ও পৌর প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, উপজেলা কৃষি অফিসার মো. আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহাম্মদ উল্লাহ সবুজ শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ ছাড়াও পুলিশ প্রশাসনের পক্ষে লাকসাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ, রেলওয়ে থানা পুলিশ, লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মুক্তিযোদ্ধা সংসদ, লাকসাম প্রেসক্লাব, লাকসাম সাংস্কৃতিক জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন এনজিও, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ পৃথক পৃথক ভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় শহিদ মিনার প্রাঙ্গণে সবার মুখে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” গানটি উচ্চারিত হয়।
ভাষাশহীদদের প্রতি অতল শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার। ১৯৫২'র ভাষা আন্দোলন ছিলো স্বাধীনতার ভিত্তি রচনা। অমর একুশের চেতনাই বাঙালির আত্মপরিচয়।
তিনি বলেন, ভাষার অপব্যবহার রোধে প্রত্যেককে সচেতন ও কার্যকর ভূমিকা রাখতে হবে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়া আবশ্যক। তিনি ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নতুন প্রজন্মকে শুদ্ধ ভাষা চর্চায় সচেতন হওয়ার আহ্বান জানান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অতনূর বান
অর্থনীতি সচলে বিনিয়োগ বাড়াতে হবে
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
ভাষাশহীদদের প্রতি কুমিল্লায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
কুবিতে হলে ডুকে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
অমর একুশে আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২