সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২
ভাষাশহীদদের প্রতি কুমিল্লায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩২ এএম আপডেট: ২৩.০২.২০২৬ ১:৩৯ এএম |




 ভাষাশহীদদের  প্রতি কুমিল্লায় সর্বস্তরের মানুষের  শ্রদ্ধা নিজস্ব প্রতিবেদক।। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শনিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নামে।
স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে, হাতে প্ল্যাকার্ড ও ফুল নিয়ে শহীদ মিনারে উপস্থিত হন। এছাড়া জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে একের পর এক ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় ভাষা শহীদদের প্রতি।
খালি পায়ে সারিবদ্ধভাবে প্রভাতফেরিতে অংশ নিয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর সম্মান জানান। শিশু থেকে প্রবীণ সব বয়সী মানুষ, এমনকি তৃতীয় লিঙ্গের মানুষও এই শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়ে দিবসটির সার্বজনীন ও মানবিক চেতনার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। আবেগ ও ভালোবাসায় উপচে পড়া ভিড়ে কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।
এর আগে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণী এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এসময় কৃষি, মৎস্য ও প্রাণী এবং খাদ্য মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। 
অন্যদিকে ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে যথাযথ নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল থেকে শহীদ মিনারে মানুষের সমাগম অব্যাহত থাকে। পরিবার-পরিজন নিয়ে আসা শিশু থেকে শুরু করে প্রবীণরাও ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।
দিবসটি উপলক্ষে নগরীর নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্রে শিশুদের অংশগ্রহণে ভাষা আন্দোলনভিত্তিক চিত্রাঙ্কন, ছড়া ও কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং ভাষা আন্দোলন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অতনূর বান
অর্থনীতি সচলে বিনিয়োগ বাড়াতে হবে
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
ভাষাশহীদদের প্রতি কুমিল্লায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
কুবিতে হলে ডুকে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
অমর একুশে আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২