যথাযথ
মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নানা কর্মসূচীর আয়োজন
করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি। কর্মসূচীর মধ্যে সকাল ১০ টায়
কালো ব্যাজ ধারণ ও শোক র্যালি, ১০টা ১০ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক
অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা
উত্তোলন এবং বাদ ফজর কেন্দ্রীয় মসজিদে শহিদদের স্মরণে ও দেশের মঙ্গল কামনা
করে দোয়া।
শোক র্যালি শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের উদ্দেশ্যে
কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক
অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হায়দার আলী। এসময়
উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল, ট্রেজারার প্রফেসর ড.
মোহাম্মদ সোলায়মান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রক্টর
প্রফেসর ড. মোঃ আবদুল হাকিম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক
ড. নাহিদা বেগম-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল,
বিভাগসমূহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষক-শিক্ষার্থীরা
শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
