রণবীর ঘোষ কিংকর।
‘‘আমার
ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’’ স্লোগানে
কুমিল্লার চান্দিনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাসৈনিক আবদুল জলিল
ভূইয়া স্মরণে কণ্ঠসাধন এর নিয়মিত আয়োজন ‘‘আবৃত্তি ও চিত্রাংকন’’
প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ
মিলনায়তনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২টি বিভাগে ২০ জন বিজয়ী
শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ওই আয়োজনে চান্দিনার বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
পতিযোগিতা শেষে কণ্ঠসাধন নান্দনিক স্কুলের অধ্যক্ষ দেশবরেণ্য আবৃত্তিশিল্পী
সারওয়ার নাঈম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তৃতা করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল
হক। বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর
আমিনুল ইসলাম পাটোয়ারী, পেট্রা কম্পানির চান্দিনা প্রতিনিধি সামিয়া রহমান।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ এর অর্থ সম্পাদক
ইসমাইল মোহাম্মদ আলী বাবু, আবৃত্তিশিল্পী জোনাকী মজুমদার, ইসহাক মোহাম্মদ
আলী প্রমুখ।
