সৌরভ মাহমুদ হারুন।।
শনিবার
(২১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস ও জমঈয়ত শুববানে আহলে হাদিস বাংলাদেশের
উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়
রামপুর আহলে হাদিস কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন
উপজেলা থেকে সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজধানীর মীরপুর আইডিয়াল
বিশ্ববিদ্যালয় কলেজের সহসভাপতি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের কেন্দ্রীয়
নেতা ও ভাইস প্রিন্সিপাল শাইখ ড. মুহাম্মদ রঈছ উদ্দিন। তিনি বলেন, দ্বীনি
শিক্ষা ও নৈতিক আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব।
এজন্য সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি
অধ্যক্ষ শাইখ মুহাম্মদ শফিকুর রহমান সরকার। সঞ্চালনা করেন জেলা কমিটির
সেক্রেটারি প্রফেসর আতিক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা
মহানগর দক্ষিণের সভাপতি আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর। এছাড়াও বক্তব্য দেন
জেলা সাংগঠনিক সম্পাদক মো. মোছলেম উদ্দিন, জেলা জমঈয়তে শুববানের সভাপতি
শাইখ সবুর খান, জেলা কমিটির উপদেষ্টা আবু ইউসুফ মেম্বার ও আবুল হাসেম
মেম্বার, সহসভাপতি মাওলানা অলিউর রহমান চৌধুরী ও হাফেজ আব্দুর রহমান,
কোষাধ্যক্ষ ছফি উল্লাহ নয়জির, সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রউফ মেম্বার,
সদস্য এম. তাজুল ইসলাম, বুড়িচং উপজেলার পূর্বাঞ্চলের সভাপতি আব্দুল জলিল,
দেলোয়ার হোসেন বাচ্চু কেরানি, মো. হুমায়ূন কবির, সহ-সেক্রেটারি আব্দুল
কাইয়ূম, কামাল হোসেন এবং প্রচার সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে
কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস ও জমঈয়ত
শুববানে আহলে হাদিস বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত
ছিলেন। কর্মশালা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া
ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
