সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২
বুড়িচংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬ এএম |


সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন, বিএনপি,বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা  ডানভীর হোসেনের নেতৃত্বে উপজেলা চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরহাদ আবেদীন ভূইয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, ভেটেরিনারি সার্জন ডাঃ জনি পাল, উপজেলা প্রকৌশলী আলিফ আহমদ অক্ষর।
উপজেলা বিএনপি ঃ  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল ও আবু নাসের মুন্সীর পরিচালনায় উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ ঃ বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক যথাক্রমে মোসা: মনোয়ারা খাতুন, মোহাম্মদ এনামুল হক (যুক্তি), মিয়া আনোয়ার মোর্শেদ,মো: আবুল হাসেম, মো: এনামুল হক (বাংলা),ফাতেমা বেগম, কামরুল হাসান নাসিম,  সুমন মিত্র, মো: কবির হোসেন ভূইয়া, নাফিজা সুলতানা,আফরোজা শাহীন,রিপন চন্দ্র সরকার,প্রভাষক ফাতেমা তুজ জোহরা মুক্তা, ইয়াসমিন নাহার পলি, প্রদর্শক মোঃ আবুল হোসেন,অফিস প্রধান অমর কৃষ্ণ শীল, কাউসার আহমদ, নজরুল ইসলাম, তীতাস চন্দ্র শীল প্রমুখ।
পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ঃ পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন  সিনিয়র শিক্ষক যথাক্রমে শাহ আলম বিএসসি, রুমা আক্তার বিএসসি, রমিজ উদ্দিন, হুমায়ুন কবির, রুহুল আমিন, বিপ্লব বিশ্বাস, সকল শিক্ষক ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া  খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং  খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অতনূর বান
অর্থনীতি সচলে বিনিয়োগ বাড়াতে হবে
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
ভাষাশহীদদের প্রতি কুমিল্লায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
কুবিতে হলে ডুকে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
অমর একুশে আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২