শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৬ এএম আপডেট: ২১.০২.২০২৬ ২:০১ এএম |


 চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের  ধাক্কায় চালক নিহত
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পিছনে ধাক্কায় অপর কাভার্ডভ্যানের চালক আবুল হোসেন সবুজ(৩০) নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলা কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ সীতাকুন্ড থানার শিবপুর এলাকার জাকির হোসেনের ছেলে। দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা কালিকাপুর ইউনিয়ন ছুফুয়া এলাকায় ঢাকাগামী কাভার্ডভ্যান (ঢাকামেট্রো- উ-১১-৬১৭৬) চলন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান(ঢাকামেট্রো-ট-২১-৪৩০৪) কে পিছনে স্বজোরে ধাক্কা দিলেই চালক সবুজ গুরুতর আহত হয়। এ সময় চালক গাড়িতে আটকে থাকলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, গুরুতর আহত চালক সবুজের শরিরের নিচের অংশ মারাত্মক যখম হয়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে। 
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় গুরুতর আহত চালককে হাসপাতালে পাঠাই। সেখানে তাঁর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে চালকের লাশ হস্তান্তর করা হবে। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২