গুন্ডামী,
মাফিয়াতন্ত্র ১২ তারিখের পর আনুষ্ঠানিক ভাবে কফিনে ঢুকে যাবে মন্তব্য করে
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক
পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই
দেবিদ্বারকে আর লুটেরাদের হাতে তুলে দিয়েন না, আজকে সব চাঁদাবাজ একত্র
হচ্ছে, যারা রাস্তা-ঘাটের টেন্ডার বাণিজ্য করে অর্থ লোপাট করত তাঁরা একত্র
হচ্ছে, যারা গোমতীর নদীতে মাটি লুট করত, জনগণকে প্রতারিত করে তাদের অর্থ
লোপাট করত ওই গ্রুপটাও আজ একত্র হচ্ছে। যারা দেবিদ্বারকে মাদকের অভায়রণ্য
পরিণত করেছে, আপনার আমার সন্তানের ভবিষ্যত ঝুঁকির মুখে ফেলেছে ওই কু-চক্র
মহলটাও ঐক্যবদ্ধ হচ্ছে। তাদের ঐক্যবদ্ধ হওয়ার কারণ হচ্ছে একটাই ‘হাসনাত
ঠেকাও’। আমি যদি সংসদে যেতে পারি তারা জানে তাদের এমন অপকর্ম চিরস্থায়ীভাবে
বন্ধ হয়ে যাবে, তারা জানে তাদের গুন্ডামী, মাফিয়াতন্ত্র ১২ তারিখের পর
আনুষ্ঠানিক ভাবে কফিনে ঢুকে যাবে।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার
দিকে এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে একটি উঠান বৈঠকে প্রধান অতিথির
বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন,
ভোটের আগের রাতে তারাতারি ঘুমায় যাবেন, ভোরে উঠে নামায পড়ে জিকির করতে
করতে ভোট কেন্দ্রে যাবেন, মা-বোনেরা ভোট দিয়ে এসে ঘরের নাস্তা বানাবেন, আর
যারা ভোট বাক্স লুট করতে তাদের সঙ্গে সংঘর্ষ যাবেন না, শুধু ভিডিও করে
রাখবেন, ভোট কেন্দ্রে পর্যাপ্ত সেনাবাহিনী, বিজিবি, পুলিশ মোতায়েন থাকবে,
পুলিশের গায়ে বডিওয়ার্ন ক্যামেরা থাকবে, প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা
থাকবে, আপনারা নির্ভয়ে কেন্দ্রে যাবেন।
বক্তব্যে হাসনাত আরও বলেন,
আপনারা প্রত্যেকজন মানুষ আমার দায়িত্ব নিতে হবে, আমি আনাদের সন্তান, আমি
কোন মাফিয়া ধরে রাজনীতিতে আসি নাই, আমি কোন চাঁদাবাজদের ওপর নির্ভর করে
রাজনীতিতে আসি নাই। আমি অনেক বড় বংশ থেকে রাজনীতিতে আসি নাই, আমি আপনার মত
মানুষ, যারা খেটে খায়, রেমিট্যান্স যুদ্ধা, যারা অন্যের জমিতে কাজ করে,
যারা অন্যের বাড়ি বানায় কিন্তু তাদের নিজের বাড়ি নাই আমি সেসব মানুষের
সন্তান হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারাই আমার দায়িত্ব নিতে হবে।
উঠান
বৈঠকে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামের
সেক্রেটারি মো.সাইফুল ইসলাম শহীদ, বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী
মোজাফফর আহমেদ, খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান, দেবিদ্বার
সোসাইটি ঢাকার সাধারণ সম্পাদক মো.সোলায়মান কবির মাসুমসহ ১১ দলীয় জোটের
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
