শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
চান্দিনার ১০৫ কেন্দ্রের ৯১টিতেই জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী
ধানের শীষ জয় পেয়েছে ১২ কেন্দ্রে
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৯ এএম আপডেট: ১৪.০২.২০২৬ ৩:০৩ এএম |





 চান্দিনার ১০৫ কেন্দ্রের ৯১টিতেই  জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রণবীর ঘোষ কিংকর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ চান্দিনায় ১০৫টি আসনের মধ্যে ৯১টি কেন্দ্রেই জয়লাভ করেছেন বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। 
ওই আসনে স্বতন্ত্র প্রার্থীর গণজোয়ারে মাত্র ১২টি আসনে জয় জুটে চার বারের সাবেক সংসদ সদস্য প্রবীণ রাজনৈতিক নেতা ড. রেদোয়ান আহমেদের। আর একটি কেন্দ্রে ধানের শীষ ও কলস প্রতীক সমান ৪৫৮ ভোট পেলেও ওই কেন্দ্রে পাশ করে হাতপাখা। ওই কেন্দ্রটি সহ মোট ২টি কেন্দ্রে জয়লাভ করে হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী। 
ধানের শীষ প্রতীকে জয়লাভের ১২টি কেন্দ্র হলো- তেতুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিচাইল উচ্চ বিদ্যালয়, একই বিদ্যালয়ের অপর ভবন, জামিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর সরকার প্রাথমিক বিদ্যালয়,  মেহার তারতিলুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, আবেদানূর বালিকা উচ্চ বিদ্যালয়, লেংড়ামুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোয়াগ আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়, ধেরেরা উচ্চ বিদ্যালয়, ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই ১২টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ড. রেদোয়ান আহমেদ পেয়েছেন ৮ হাজার ৯০৭ ভোট এবং কলস প্রতীকে আতিকুল আলম শাওন পেয়েছেন ৫ হাজার ৬১৫ ভোট। 
ওই আসনের ১০৫টি কেন্দ্রের ফলাফলে কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন ৮৭১টি পোস্টাল ভোট সহ সর্ব মোট ৯১ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীকে ৫৮৪টি পোস্টাল ভোটসহ সর্ব মোট ভোট পেয়েছেন ৪৮ হাজার ৫০৯ ভোট। 
এছাড়া ১১ দলীয় জোট প্রার্থী দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের মাও. সোলাইমান খাঁন ১ হাজার ৭২২ ভোটসহ মোট ভোট পেয়েছেন ২৬ হাজার ৩১৯ ভোট, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাও. এহতেশামুল হক কাসেমী ১৯৭টি পোস্টাল ভোটসহ মোট ভোট পেয়েছেন ১৪ হাজার ২৭৭ ভোট। ছড়ি প্রতীকে সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী সজল কুমার কর ২টি পোস্টাল ভোট সহ মোট ভোট পেয়েছেন ২৬১ ভোট।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপির জয়জয়কার
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ছোটাছুটি
দেবিদ্বারে হাসনাতের বিজয়ে মিছিল ‘ক্ষমতা এখন জনতার হাতে’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২