শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
কুমিল্লার লাকসামে মেঘনা ট্রেন দুর্ঘটনায় আহত ৫
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৮ এএম আপডেট: ১৪.০২.২০২৬ ৩:০৩ এএম |



  কুমিল্লার লাকসামে মেঘনা ট্রেন দুর্ঘটনায় আহত ৫ নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে আন্ত: নগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে বগির ধাক্কায় এক রেলকর্মীসহ পাঁচ জন আহত হয়েছে। এ সময় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ওই ট্রেনটি রাত সোয়া ৮ টায় দূঘর্টনা কবলিত হয়। এতে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 
প্রত্যক্ষদর্শী ও ট্রেন যাত্রীরা জানায়, চট্টগ্রাম থেকে আসা চাঁদপুরগামী ট্রেনটি মেঘনা ট্রেন রাত পৌনে ৮ টায় লাকসাম রেলওয়ে জংশনের ৫ নং লাইনে প্রবেশ করে। পরে ট্রেনটি চাঁদপুর যাওয়ার জন্য ইঞ্জিন সংযোগ করাকালে ট্রেনের বগিতে ধাক্কা লাগে। এ সময় ট্রেনের বগি ও ইঞ্জিনের মধ্যে সজোরে ধাক্কা লাগলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম - চাঁদপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এদিকে ট্রেনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদস্য মামুন সহ ৫ জন যাত্রী আহত। 
 লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক জানান , এ দূঘর্টনায় ক্ষতিগ্রস্থ বগি ও ইঞ্জিন উদ্ধারসহ রেললাইন মেরামত কাজ শুরু করেছে উদ্ধারকারী দল।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২