শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬
১ ফাল্গুন ১৪৩২
হাসনাত আবদুল্লাহর আসনে গণঅধিকারের প্রার্থী জসিম উদ্দিনের ভোট বর্জন
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৭ এএম |


নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিম উদ্দীন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে তিনি এ ঘোষণা দেন।
কারচুপির অভিযোগ এনে ফেসবুক লাইভে এসে জসিম উদ্দিন বলেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। অনেককে রক্তাক্ত ও বের করে দেয়া হয়েছে। অনেকের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগও তুলেছেন তিনি।
গণঅধিকার পরিষদের এ প্রার্থী অভিযোগ করেন, টাকা দিয়ে ভোট কিনেছে। আজ তারা নিজেরা নিজেরা ভোট কাটছে। এমন পরিস্থিতিতে জনগণের সার্বিক দিক বিবেচনা করে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
এর আগে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। 
এর আগে ঋণখেলাপি হওয়ার অভিযোগে কুমিল্লা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হয়। পরে দলটি কার্যত প্রার্থীশূন্য হয়ে পড়ে। এ অবস্থায় জোটগত সিদ্ধান্ত অনুযায়ী, ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থনের নির্দেশ দেয়া হয়। ইতিমধ্যে বিএনপির নেতা-কর্মীরা জসিমের পক্ষে মাঠে নেমেছেন।
এই আসনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিএনপির জয়জয়কার
উৎসবের ভোট; ব্যাপক উপস্থিতি
ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ছোটাছুটি
দেবিদ্বারে হাসনাতের বিজয়ে মিছিল ‘ক্ষমতা এখন জনতার হাতে’
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ১১ টি আসনে ৮৬ প্রার্থীর ভোটের লড়াই
হুমকির বক্তব্য ভাইরালের পর আদালতে বিএনপি নেতা মুন্সী
বিএনপি প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর ভোট যুদ্ধের সম্ভবনা
কুমিল্লায় টাকাসহ বিএনপি ও জামায়াতের ৩ নেতা আটক
ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশ ফাঁকা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২