শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬
১ ফাল্গুন ১৪৩২
লালমাইয়ে চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট ছিনিয়ে নেয়ার চেষ্টা, ৩৮ টি বাতিল
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৩ এএম |




কুমিল্লা- ১০ আসনের লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে ধানের শীষের মার্কায় সিল মেরেছে দল দুর্বৃত্ত। তবে সিলমারা কোন ব্যালট বাক্সে ঢুকাতে পারেনি বলে জানিয়েছে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ আমজাদ হোসেন। প্রিজাইডিং অফিসার আমজাদ হোসেন জানান, তারা এসেছিল তারা কেন্দ্রে তিনটি কক্ষে জোর করে প্রবেশ করে।  এ সময় তারা ব্যালট ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের প্রচেষ্টায় ব্যর্থ হয়।  পরে আমরা অবস্থায় ৩৮ টি ব্যালট পাই এবং সেগুলোকে বাতিল বলে ঘোষণা করি।  বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। 
যারা ব্যালট ছিনতাই করেছে তাদের পরিচয় জানা যায়নি উল্লেখ করে প্রিজাইডিং অফিসার আমজাদ হোসেন জানান, আমরা এখানে অন্য জায়গা থেকে দায়িত্ব পালন করতে এসেছি।  যারা ব্যালট নিতে এসেছিল তাদের কাউকে চিনতে পারিনি।  পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এতে দুপুর ১:৩০ টা থেকে প্রায় দেড় ঘন্টা ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত ছিল। 
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটারনিং কর্মকর্তা জানান, যে ব্যালটগুলো সিল মারা হয়েছিল সেগুলো নষ্ট বলে তালিকাভুক্ত করা হয়েছে।  এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিএনপির জয়জয়কার
উৎসবের ভোট; ব্যাপক উপস্থিতি
ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ছোটাছুটি
দেবিদ্বারে হাসনাতের বিজয়ে মিছিল ‘ক্ষমতা এখন জনতার হাতে’
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ১১ টি আসনে ৮৬ প্রার্থীর ভোটের লড়াই
হুমকির বক্তব্য ভাইরালের পর আদালতে বিএনপি নেতা মুন্সী
বিএনপি প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর ভোট যুদ্ধের সম্ভবনা
কুমিল্লায় টাকাসহ বিএনপি ও জামায়াতের ৩ নেতা আটক
ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশ ফাঁকা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২