নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার তিতাসে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর
অভিযোগে হাসিবুল ইসলাম নামে এক ভোটগ্রহণ কর্মকর্তাকে (পোলিং অফিসার)
প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের তালা প্রতীকের
স্বতন্ত্র প্রার্থী এম এ মতিনের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালানোয় বিএনপির
প্রার্থী সেলিম ভূইয়ার অভিযোগের প্রেক্ষিতে ভোটের আগের রাতে তাকে
প্রত্যাহার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র নির্বাচন
কর্মকর্তা শেখ মোঃ হাবিবুর রহমান। তিনি জানান, তার পরিবর্তে তাৎক্ষণিকভাবে
আরেকজনকে সে কেন্দ্রের দায়িত্ব প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী
কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুমাই মমিন বলেন, ওই ভোটগ্রহণ
কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। তাই তাকে প্রত্যাহার করে নেওয়া
হয়েছে। তিনি আর নির্বাচনী কোনো কাজে অংশ নিতে পারবেন না।
এদিকে
কুমিল্লা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম ভূইয়ার প্রতিদ্বন্দ্বী
হিসেবে বিএনপির বহিস্কৃত ইঞ্জিনিয়ার এম এম মতিন বিদ্রোহী প্রার্থী হিসেবে
স্বতন্ত্র নির্বাচন করছেন।
