শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
বিএনপি নেতৃবৃন্দের ছবি সাঁটিয়ে স্বতন্ত্র প্রার্থীর অফিস
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৮ এএম আপডেট: ০৯.০২.২০২৬ ২:০৯ এএম |





  বিএনপি নেতৃবৃন্দের ছবি সাঁটিয়ে  স্বতন্ত্র প্রার্থীর অফিস কুমিল্লার চান্দিনায় ধানের শীষ প্রতীক ও বিএনপি নেতৃবৃন্দের ছবি সাঁটিয়ে স্বতন্ত্র প্রার্থীর অফিসে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
ওই অফিসে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের ছবি সম্বলিত সাইনবোর্ড, রঙ্গিন পোস্টার ও স্টিকারে চলছিল বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম এর নির্বাচনী কার্যক্রম। 
রবিবার (৮ ফেব্রুয়ারী) রাত ৭টায় উপজেলার কেরণখাল ইউনিয়নের ছঘড়িয়া এলাকার ওই কার্যালয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।
বিএনপি’র সাইনবোর্ড ব্যবহার করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইউনিয়ন সমন্বয়ক রুহুল কুদ্দুস মাহিনকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কার্যালয়ে থেকে সাইনবোর্ড, রঙ্গিন ব্যানার, পোস্টার, স্টিকার অপসারণ করা হয়। 
একই সময় ওই ইউনিয়নের হারিখোলা এলাকায় খাস জায়গা দখল করে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম এর নির্বাচনী অফিস গড়ে তোলায় সেই নির্বাচনী অফিস বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বিষয়টি নিশ্চিত করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২